দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা মন্দির পরিদর্শনে নাইক্ষংছড়ি ১১ বিজিবি
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গা পূজা উদ্যাপন উপলক্ষ্যে নাইক্ষংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা সার্বিক দিকনির্দেশনা মূলক আলোচনা করেন নাইক্ষংছড়ি ব্যাটেলিয়ান ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাহল আহমদ নোবেল এসি.লে. কর্ণেল সাহল আহমদ নোবেল বলেন, বর্তমান পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে দেখে,শুনে ও বুঝে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে আমরা ‘বিজিবি’ সদা সর্বদা প্রস্তুত আছি ও থাকব। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আপনারা ক্যাম্প কমান্ডারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন।
এদিকে বাইশারী ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন,নাইক্ষংছড়ি ১১ বিজিবির সহকারী পরিচালক মো: আল আমিন ও বিজিবি’র সদস্যবৃন্দ,
এসময় নাইক্ষংছড়ি সদর ইউনিয়নে ও বাইশারী ইউনিয়নে উপস্থিত ছিলেন,নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন ও বাইশারী ইউনিয়নের পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, এবং গণ্যমান্য ব্যক্তি।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































